সাবেক সাংসদ মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ মাস্টারের ১৮তম শাহাদতবার্ষিকী আজ। এ উপলক্ষে ঢাকা ও গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে আহসান উল্লাহ মাস্টার স্মৃতি পরিষদের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল, তবারক বিতরণ ও স্মরণ সভা।
২০০৪ সালের ৭ মে একদল সন্ত্রাসী নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আহসান উল্লাহ মাস্টারকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে। শহীদ আহসান উল্লাহ মাস্টারের বড় ছেলে এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি গ্রামের বাড়ি হায়দরাবাদ, টঙ্গী ও গাজীপুরের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও শ্রমিক লীগসহ সকলকে শহীদ আহসান উল্লাহ মাস্টারের শাহাদতবার্ষিকীর কর্মসূচিতে অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন।
