মহেশপুরে কুপিয়ে গৃহবধূকে হত্যা

আপডেট : ০৭ মে ২০২২, ০৫:৪৩ এএম

পারিবারিক কলহের জের ধরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার সেজিয়া গ্রামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার নাম জুলেখা খাতুন (২৬)। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

জুলেখাকে হত্যার অভিযোগে তার স্বামী বাবলু হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন, মহেশপুর থানার ওসি মো. সেলিম মিয়া। জুলেখা একই উপজেলার সামান্তা গ্রামের আবুল কালামের মেয়ে।

স্থানীয় লোকজন জানান, পারিবারিক কলহের জের ধরে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্ষায়ে বাবুল কুড়াল দিয়ে জুলেখাকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে পরিবারের লোকজন তাকে চুয়াডাঙ্গার জীবননগর স্থাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত