ছয় দিন বন্ধের পর হিলিতে কার্যক্রম শুরু

আপডেট : ০৮ মে ২০২২, ১২:২৭ এএম

মহান মে দিবস, পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ছয় দিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্যসহ বন্দরের সব কার্যক্রম শুরু হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশের মধ্য দিয়ে বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম আবার শুরু হয়। তবে ঈদের ছুটির আমেজ কাটিয়ে পুরোপুরি স্বাভাবিক হতে আরও দুএকদিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন বন্দরের ব্যবসায়ীরা।

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, গত মে দিবস, পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ছয় দিন হিলি স্থলবন্দর দিয়ে দুদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। ছুটি শেষে শনিবার সকাল সাড়ে ১০টায় পুনরায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে দুদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। সেই সঙ্গে বন্দরের ভেতরে ভারতীয় ট্রাক থেকে পণ্য আনলোড করে বাংলা ট্রাকে লোড ও ডেলিভারি দেওয়াসহ ভেতরের সব কার্যক্রম শুরু হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত