পুঁজিবাজারে তালিকাভুক্ত শাহজীবাজার পাওয়ার লিমিটেডের মুনাফা বেড়েছে। চলতি হিসাব বছরের নয় মাসে (জুলাই-মার্চ) কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২৬ শতাংশ বেড়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। চলতি অর্থবছরের ৯ মাসে শাহজীবাজার পাওয়ারের সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৭০ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৪ টাকা ৫৩ পয়সা। এদিকে কোম্পানিটির চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ৫১ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৫৬ পয়সা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ৬১ শতাংশ বেড়েছে।
×
