খুলনার মেয়র তালুকদার আব্দুল খালেক হাসপাতালে

আপডেট : ০৮ মে ২০২২, ০১:৫৫ এএম

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি তালুকদার আব্দুল খালেক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ডায়াবেটিস, ইউরিনে সমস্যা ও জ্বরের কারণে গতকাল শনিবার বেলা ১১টার দিকে তাকে নগরীর শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়। তার চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের উপপরিচালক ডা. এস এম মোর্শেদ বলেন, মেয়র তালুকদার আব্দুল খালেকের ডায়াবেটিস বেড়েছে। একই সঙ্গে তার ইউরিনজনিত সমস্যার কারণে জ্বর বেড়েছিল। তবে বর্তমানে তার শরীরের অবস্থা ভালো ও স্বাভাবিক রয়েছে। তারপরও তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা  হয়েছে।

হাসপাতালে অসুস্থ মেয়রের সঙ্গে আছেন তার স্ত্রী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি। এদিকে মেয়র হঠাৎ অসুস্থ হওয়ায় হাসপাতালে ভিড় করেন আওয়ামী লীগের নেতাকর্মীসহ কেসিসির কর্মকর্তা-কর্মচারীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত