সম্প্রতি অনুষ্ঠিত ব্যাংকের ৪৭৩তম পরিচালনা পর্ষদের সভায় ব্যাংক এশিয়ার চেয়ারম্যান পদে আ. রউফ চৌধুরী পুনর্নির্বাচিত হয়েছেন। তিনি ব্যাংক এশিয়ার প্রধান উদ্যোক্তা। রউফ চৌধুরী দেশের একজন বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি। তিনি র্যাংগস গ্রুপ ও সি রিসোর্সেস গ্রুপের চেয়ারম্যান। একই সঙ্গে তিনি ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের অন্যতম পরিচালক।
তিনি দেশের পরিবহন, ওষুধ, অবকাঠামো, তথ্যপ্রযুক্তি, ব্যাংকিং, গভীর সমুদ্রে মৎস্য আহরণসহ বিভিন্ন খাতে প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, যা দেশের কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে। এছাড়া তিনি চার বছর বাংলাদেশ বাস্কেটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন। বিশ বছরেরও বেশি সময় ধরে তিনি ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবের নির্বাহী সদস্য। বিজ্ঞপ্তি
