ড. ওয়াজেদ মিয়ার ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট : ১০ মে ২০২২, ০১:২১ এএম

রংপুরের পীরগঞ্জে পরমাণু বিজ্ঞানী ড. এমএ ওয়াজেদ মিয়ার ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা অডিটরিয়ামে স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক নুরুল আমীন। ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। উপজেলা আওয়ামী লীগ সম্পাদক ও পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীমের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায়, রংপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছায়াদত হোসেন বকুল প্রমুখ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত