চলতি বছরের ১ জুন থেকে নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানও রিয়েল টাইম গ্রোস সেটেলমেন্ট (আরটিজিএস) প্ল্যাটফর্ম ব্যবহার করে লেনদেন করতে পারবে। বর্তমানে তফসিলি ব্যাংকগুলো আরটিজিএস প্ল্যাটফর্মে যুক্ত আছে। প্রাথমিকভাবে আর্থিক প্রতিষ্ঠানগুলো প্রাতিষ্ঠানিক পর্যায়ে সর্বনিম্ন ১ লাখ টাকা থেকে শুরু করে সরকার নির্ধারিত সীমার মধ্যে লেনদেন করতে পারবে আর্থিক প্রতিষ্ঠানগুলো। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে গতকাল আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সার্কুলারে বলা হয়েছে, সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান আন্তঃব্যাংক মানি মার্কেটে লেনদেনের যাবতীয় কাজ আবশ্যিকভাবে ইডিএস মানি প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পাদন করছে। লেনদেন সম্পাদনের পর ফান্ড সেটেলমেন্টের বিষয়টি গতিশীল ও তাৎক্ষণিক নিষ্পত্তির লক্ষ্যে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে আরটিজিএস প্ল্যাটফর্মে যুক্ত করা হলো। আন্তঃব্যাংক পেমেন্ট সিস্টেম সহজ করতে ২০১৫ সালের ২৯ অক্টোবর আরটিজিএস প্ল্যাটফর্ম চালু করে বাংলাদেশ ব্যাংক।
×
