গ্যাস বিস্ফোরণে পরিবারের ৪ জন দগ্ধ

আপডেট : ১১ মে ২০২২, ০২:১৮ এএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস রাইজারের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের দুই শিশুসহ চারজন দগ্ধ হয়েছে। গতকাল মঙ্গলবার ভোর ৫টায় পোস্ট অফিস এলাকার একটি টিনশেড ঘরে এ ঘটনা ঘটে। দগ্ধদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন, আনোয়ার হোসেন (৪৫), রোজিনা বেগম (৪০) এবং তাদের দুই সন্তান রোহান (১৫) ও রোমান (১২)।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফীন বলেন, ‘ভোট ৫টা ৫ মিনিটের দিকে একটি অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিই। তবে পথিমধ্যে আমরা জানতে পারি আগুন নিভে গেছে। ঘটনাস্থলে পৌঁছে দেখি চারজন দগ্ধ হয়েছে। পরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে আহতদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠাই।’ তিনি আরও বলেন, ‘গ্যাস রাইজারের লিকেজ থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত