খেলেছেন রিয়াল-এভারটনে, কিন্তু ফাইনালে সমর্থন লিভারপুলকে!

আপডেট : ১১ মে ২০২২, ০৫:৩২ পিএম

রিয়াল মাদ্রিদের সাবেক তারকা হামেস রদ্রিগেজ জানিয়েছেন, আসন্ন চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তিনি লিভারপুলকে সমর্থন করবেন। কেবল কলম্বিয়ান সতীর্থ লুইস দিয়াজের জন্য ‘সাবেক শত্রুদের’ সমর্থন জানাচ্ছেন ৩০ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার।

২০১৪ থেকে ২০২০ পর্যন্ত রিয়ালের জার্সিতে খেলেছেন রদ্রিগেজ। গত মৌসুমে ছিলেন লিভারপুলের নগর প্রতিদ্বন্দ্বী এভারটনে। কয়েক মাস আগে ইউরোপের ফুটবল ছেড়ে তিনি পাড়ি জমান কাতারে। যোগ দেন দেশটির ক্লাব আল-রায়ানে।

কেন তিনি চ্যাম্পিয়নস লিগের ফাইনালে লিভারপুলকে সমর্থন দিচ্ছেন, এমন প্রশ্নে রদ্রিগেজের উত্তর, ‘আমি চাই লিভারপুল চ্যাম্পিয়ন হোক। রিয়াল মাদ্রিদে আমার অনেক বন্ধু আছে এবং এই ম্যাচে লিভারপুলকে হারানোর জন্য তারা কঠিন দল। তবে আমি চাই লুচো (দিয়াজ) জিতুক।’

হামেস সরাসরি লিভারপুলকে সমর্থন জানাচ্ছেন, তা দেখতে অদ্ভূতই লাগবে যে কারও। এমনকি মাদ্রিদে তার ক্যারিয়ার যতোই দুর্বল হোক না কেন অনেকেই মনে করেন, তার উচিত কোচ লস ব্লাঙ্কোসদের কোচ কার্লো আনচেলত্তির পাশে থাকা।

এই ইতালিয়ান কোচই কলম্বিয়ান তারকাকে সান্তিয়াগো বার্নাব্যুতে এনেছিলেন। পরে নিয়ে গিয়েছিলেন বায়ার্ন মিউনিখে। রদ্রিগেজ এভারটনেও এসেছিলেন আনচেলত্তির হাত ধরে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত