সিলেট বিভাগে এলজিইডির প্রশিক্ষণ

আপডেট : ১২ মে ২০২২, ০১:০১ এএম

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ‘জলবায়ু সহিষ্ণু অবকাঠামো প্রাতিষ্ঠানিকীকরণ প্রকল্পের (ক্রিম্প)’ মাধ্যমে বাস্তবায়িত ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক)’ আয়োজিত দিনব্যাপী ‘জলবায়ু পরিবর্তন, ক্রিম্প ও ক্রিলিক’ শীর্ষক প্রশিক্ষণ গতকাল সিলেট বিভাগের এলজিইডির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিকের পরিচালক এ কে এম লুৎফর রহমান উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সিলেট জেলার নির্বাহী প্রকৌশলী, সিনিয়র সহকারী প্রকেীশলী, উপজেলা প্রকৌশলী, উপজেলা সহকারী প্রকৌশলীসহ মোট ৫৭ জন প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। পরিচালনা করেন সিলেট জেলার সিনিয়র সহকারী প্রকৌশলী একেএম সহিদুল ইসলাম। প্রশিক্ষণে বান্দা হাফিজ, ফারুক বিশ্বাস, রউফ আকন্দ, নাজমুল হাকিম ও সৈয়দ মাহবুব আহসান শিমুল আলোচনা করেন। বিজ্ঞপ্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত