বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, যেখানে আঘাত আসবে সেখানেই প্রতিরোধ; আর ছাড় দেওয়ার সময় নেই। আর মুখ বুঁজে পিঠে লাঠির বাড়ি নেওয়ার সময় নেই।
আজ বৃহস্পতিবার (১২ মে) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে একথা বলেন তিনি।
গয়েশ্বর বলেন, আমরা একমাত্র রক্ত দেব আর তারা আমাদের রক্ত নেবে, সেই দিন শেষ। জনগণের বাংলাদেশ অপেক্ষা করছে সামনে। তাদের ঘেরাও করতে হবে, তাদের সবসময় আমাদের নজরে রাখতে হবে।
