এশিয়া কাপ বাছাইয়ের জন্য দুই ধাপে দল ডাকবেন জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের কাবরেরা। প্রথম ধাপের ২১ সদস্যের দল গতকাল ঘোষণা করেছেন। নতুন মুখ চট্টগ্রাম আবাহনীর মিডফিল্ডার সোহেল রানা এবং ঢাকা আবাহনীর মিডফিল্ডার আবু সাঈদ ও উত্তর বারিধারার মিডফিল্ডার পাপন সিং। বাফুফে এলিট অ্যাকাডেমির আসিফ হোসেনও রয়েছেন। তিনি শুধু অনুশীলন করবেন। কয়েক বছর পর জাতীয় দলে ফিরলেন হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস। ২১ ফুটবলার কাল হোটেল র্যাডিসনে রিপোর্ট করবেন। বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন হবে তাদের। ২৪ মে বসুন্ধরা কিংসের এএফসি কাপের খেলা শেষ হলে বাকিদের ডাকবেন কোচ। তিন ম্যাচ খেলতে গতকাল কলকাতায় গেছে কিংস। ভিসা না পাওয়ায় দলের সঙ্গে যেতে পারেননি দুই বিদেশি সুদি আবদাল্লাহ ও চিনেদু ম্যাথিউ। তবে রবিবার ভিসা পাওয়ার ব্যাপারে আশাবাদী কিংস।
×
