রাজধানীতে স্কুলছাত্রের আত্মহত্যা

আপডেট : ১৫ মে ২০২২, ০২:০৩ এএম

রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি বাসায় আরহাম আহমেদ সাদ (১৭) নামে এক স্কুলছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে তার পরিবার। সে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজের ৯ম শ্রেণির ছাত্র ছিল।

গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এলিফ্যান্ট রোডের ৩৫৫/এ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

সাদের বাবা ব্যবসায়ী আহমেদ হোসেন শামীম জানান, তাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর। এলিফ্যান্ট রোডের নিজ বাড়িতে পরিবার নিয়ে থাকেন তারা। সকালে সাদের মা নাস্তা করার জন্য ডাকে সাদকে। নাস্তা করতে না চাওয়ায় তার মা তাকে বকাঝকা করে। এতে অভিমান করে সে রুমের দরজা বন্ধ করে দেয়। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, মায়ের সঙ্গে অভিমান করে সাদ গলায় ফাঁস দিয়েছে বলে স্বজনরা দাবি করছেন। বিস্তারিত তদন্তের জন্য থানা পুলিশকে ঘটনাটি জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত