ঝালকাঠিতে অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদ

আপডেট : ১৯ মে ২০২২, ১২:০৯ এএম

ঝালকাঠির রাজাপুর উপজেলায় বিদ্যুৎ বিলে ব্যবহারের অতিরিক্ত রিডিং যোগ করে গ্রাহকদের কাছে বিলের কাগজ বিতরণ করার প্রতিবাদে বিক্ষোভ করেছেন ভুক্তভোগীরা। গতকাল বুধবার বেলা ১১টার দিকে উপজেলা পল্লী বিদ্যুৎ সাব জোনাল কার্যালয়ের সামনে তারা বিক্ষোভ করেন।

ভুক্তভোগী নারিকেলবাড়িয়া গ্রামের মো. মুবিন, আঙ্গারিয়ার আল-আমিন হাওলাদার ও সত্যনগর এলাকার জুয়েল মাতুব্বর, বেল্লাল হোসেন, সাবু হাওলাদার, আসলাম হাওলাদার, কবির খান বলেন, ১০ দিন আগে পল্লী বিদ্যুতের বিলিংম্যান আমাদের এপ্রিল মাসের বিদ্যুৎ বিলের কাগজ দিয়ে গেছেন। আমাদের প্রত্যেকের মিটারের রিডিংয়ের সঙ্গে পল্লী বিদ্যুতের দেওয়া বিলের ৫০ থেকে ১০০ ইউনিটের তারতম্য রয়েছে। পল্লী বিদ্যুৎ রাজাপুর সাব জোনাল কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার ওমর ফারুক বলেন, দুপুরে বাড়তি বিলের অভিযোগ নিয়ে অনেক গ্রাহক অফিসের নিচে জড়ো হয়েছিলেন। আমি ভুক্তভোগী গ্রাহকদের সঙ্গে কথা বলেছি। হয়তো

কোথাও ভুলের কারণে এটি ঘটেছে। তাদের বিল সংশোধন করে দেওয়া হবে। এ ব্যাপারে যদি মিটার রিডারের কোনো গাফিলতি থাকে তাহলে তার বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত