কালবৈশাখীতে বিদ্যুৎ বিচ্ছিন্ন নীলফামারী

আপডেট : ১৯ মে ২০২২, ১১:১২ পিএম

নীলফামারীতে কালবৈশাখীর তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে শুরু হয়ে প্রায় ঘণ্টাব্যাপী জেলার ওপর দিয়ে বয়ে যায় কালবৈশাখী ঝড়। সেই সঙ্গে ১৫ মিনিট ধরে মুষলধারে বৃষ্টি। ঝড় ও বৃষ্টিতে শত শত হেক্টর ফসলি জমি ধ্বংস হয়েছে। উড়ে গেছে শত শত ঘরের টিনের চালা। উপড়ে গেছে গাছ। বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি ভেঙে ও তার ছিঁড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, ১৫ মিনিটে জেলা শহরে বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ৫০ মিলিমিটার, যা ৪০ বছরে রেকর্ড ভঙ্গ করেছে।

নীলফামারী সদর, ডোমার ও সৈয়দপুর উপজেলায় কালবৈশাখীর তা-বে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছে ও খুঁটি ভেঙে গেছে। ফলে এসব এলাকার অনেক জায়গায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদও বিদ্যুৎ সংযোগ সচল হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত