ইসি আহসান হাবিব খান

নির্বাচন কমিশন জনগণের কাছে দায়বদ্ধ

আপডেট : ১৯ মে ২০২২, ১১:১২ পিএম

‘সকল দলের অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা নির্বাচন কমিশনের পবিত্র দায়িত্ব। এ দায়িত্ব পালন করতে কমিশন জনগণের কাছে দায়বদ্ধ। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণ করতে আইনানুুযায়ী সব পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন।’

গতকাল বৃহস্পতিবার যশোরের চৌগাছা উপজেলায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

চৌগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত