গত মঙ্গলবার কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় হাঁটতে দেখা গেছে বলিউডের শক্তিমান অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীকে। আর সেখান থেকেই জানা গেল তার নতুন সিনেমার নাম। এবার লক্ষ্মণ লোপেজ নামে একটি ইন্দো-আমেরিকান মুভিতে প্রধান চরিত্রে অভিনয় করবেন তিনি। ক্রিসমাসের থিমের ওপর ভিত্তি করে নির্মিত হবে এটি। মুভিটি পরিচালনা করবেন মেক্সিকান পরিচালক রবার্তো জিরাল্ট। এর আগে ২০১৭ সালে ‘লা লেয়েন্দা দেল দায়মান্তে’, ২০১৫ সালে ‘লস আরবোলস মুয়েরেন দে পাই’-এর মতো জনপ্রিয় সিনেমাগুলো পরিচালনা করেছেন তিনি। জানা গেছে, চলতি বছরের শেষের দিকে আমেরিকায় এ মুভির শ্যুটিং শুরু হবে। তার সহশিল্পী কে কে তা এখনও জানা যায়নি। ভ্যারাইটিকে বলেছেন, ‘একাধিক কারণে গল্পটি আমার মনে ধরেছে। প্রথমত ক্রিসমাস মুভিতে কাজ করার সুযোগ নতুন অভিজ্ঞতা। তারপর পরিচালক রবার্তো জিরাল্ট ক্যামেরার ওপর যেভাবে তার ক্ষমতা এবং দক্ষতাকে বারবার প্রমাণ করেছেন সেই বিষয়টাই আমাকে ভীষণ টানে। জিরাল্ট জানেন কোন অভিনেতার মধ্য থেকে কীভাবে তার সঠিক প্রতিভা বের করে আনতে হয়। একজন অভিনেতার জন্য এটা একটা চ্যালেঞ্জ যেটার জন্য আমি প্রায়ই আশা করি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মুভিটির নাম “লক্ষ্মণ লোপেজ” আমাকে কৌতূহলী করে তুলেছিল।’
এই মেক্সিকান পরিচালক জিরাল্ট বলেন, ‘প্রথম যখন স্ক্রিপ্টটি পড়ি তখন থেকেই আমি নিখুঁত একজন লক্ষ্মণ লোপেজের খোঁজ শুরু করি। তখন আমার নওয়াজউদ্দিনের কথা মনে পড়ে। আমি তার কয়েকটি কাজ দেখেছি। আর আমি বিশ্বাস করি এ ভূমিকায় তার নতুন প্রতিভা উঠে আসবে।’
মোল্লা জালালের কথা ও সুরে গানটি গতকাল মুক্তি পেয়েছে ত্রিতাল মিউজিক অ্যান্ড ড্রামা নামের ইউটিউব চ্যানেলে। তিনি সাধারণত দেহতত্ত্ব, সৃষ্টিতত্ত্ব, বাউল-বিচ্ছেদ ঘরানার লোকগান এবং দেশাত্মবোধক গানই বেশি লিখে থাকেন। ওস্তাদ আলাউদ্দীন আলী, শেখ সাদী খান, সুজেয় শ্যাম, বাপ্পা মজুমদার, ইমন সাহা, বেলাল খানসহ অনেক বিখ্যাত সুরকার তার লেখা গান করেছেন। সেগুলো গেয়েছেন প্রখ্যাত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, সামিনা চৌধুরী, ফাহমিদা নবী, রফিকুল আলম, কনকচাঁপা, ডলি সায়ন্তনী, সুবীর নন্দী।
