কাদের বললেন

পদ্মা সেতু দেখে গাত্রদাহ হচ্ছে বিএনপির

আপডেট : ২০ মে ২০২২, ০২:২৯ এএম

দেশের মানুষ ভালো থাকলে ফখরুল সাহেবের মন খারাপ হয়ে যায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘পদ্মা সেতু হয়ে গেল। এতে মানুষ খুশি, ফখরুল সাহেবের মন খারাপ। পদ্মা সেতু দেখে গাত্রদাহ হচ্ছে বিএনপির।’ গতকাল বৃহস্পতিবার দুপুরে গাজীপুর শহরের রাজবাড়ি মাঠে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শতভাগ সততার সঙ্গে পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ হয়েছে। বিশ্বব্যাংক অবশেষে নিজেরাই স্বীকার করেছে পদ্মা সেতু প্রকল্প থেকে সরে গিয়ে তারা ভুল করেছে। শেখ হাসিনার সাহস ও সততার সোনালি ফসল এই পদ্মা সেতু। বাংলাদেশের সামর্থ্যরে স্মারক এই পদ্মা সেতু। আগামী জুন মাসে পদ্মা সেতুতে গাড়ি চলাচল করবে।

তিনি আরও বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে সারা দুনিয়ায় জিনিসপত্রের দাম, জ্বালানির দাম বেড়েছে। বাংলাদেশ কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয়।

গতকাল বেলা ১১টায় সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক। এর আগে সকাল থেকে গাজীপুরের রাজবাড়ি মাঠে হাজার হাজার নেতাকর্মীর ঢল নামে। চান্দনা-চৌরাস্তা থেকে জয়দেবপুর শহর পর্যন্ত যানবাহন চলাচল বিঘিœত হয়। শিববাড়ি মোড় থেকে অনুষ্ঠানস্থল ও জোরপুকুরপাড় পর্যন্ত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। প্রচ- গরম উপেক্ষা করে হাজার হাজার নেতাকর্মী বিভিন্ন উপজেলা, ইউনিয়ন এবং মহানগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল সহকারে সম্মেলনস্থলে যোগ দেন।

গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মির্জা আজম এমপি, মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, সদস্য মো. আনোয়ার হোসেন, মো. সাহাবুদ্দিন ফরাজী, মো. ইকবাল হোসেন অপু এমপি, মোহাম্মদ সাইদ খোকন, সিমিন হোসেন রিমি এমপি, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমতউল্লাহ খান, অধ্যাপিকা রুমানা আলী টুসি এমপি, জেলা পরিষদের প্রশাসক আখতারউজ্জামান, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লাহ ম-ল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ এমপি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত