প্রধানমন্ত্রীর মন্তব্যের ব্যাখ্যা দিলেন মাহফুজ আনাম

আপডেট : ২০ মে ২০২২, ০২:৩০ এএম

পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধে দ্য ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনামের সম্পৃক্ততা ছিল বলে গত বুধবার মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর এক দিন পর গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে এ বিষয়ে নিজস্ব ব্যাখ্যা দিয়েছেন ‘দ্য ডেইলি স্টার’ সম্পাদক। মাহফুজ আনামের বাখ্যা হুবহু তুলে ধরা হলোÑপ্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৮ মে বুধবার তার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দেওয়া বক্তব্যে আমাকে নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ‘...ড. ইউনূস এবং যেটা আমরা শুনেছি মাহফুজ আনাম। তারা আমেরিকা চলে যায়, স্টেট ডিপার্টমেন্টে যায়, হিলারির কাছে ই-মেইল পাঠায়। যাহোক...ওয়ার্ল্ড ব্যাংকের মিস্টার জোয়েলিক যিনি প্রেসিডেন্ট ছিলেন তার শেষ কর্মদিবসে, কোনো বোর্ড সভায় না, পদ্মা সেতুর টাকা বন্ধ করে দেয়।’

আমি স্পষ্টভাবে বলতে চাই যে, আমি এ ধরনের উদ্দেশ্য নিয়ে কখনো যুক্তরাষ্ট্র সফরে যাইনি, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাইনি, কখনো হিলারি ক্লিনটনকে কোনো ই-মেইল পাঠাইনি, ওয়াশিংটনে বা বিশ্বের অন্য কোনো জায়গায় বা শহরে পদ্মা সেতুর অর্থায়নের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত কোনো বিষয়ে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে কোনো ধরনের বৈঠক বা যোগাযোগ করিনি।

বিনয়ের সঙ্গে বলতে চাই, আমার বিষয়ে করা মন্তব্য তথ্যভিত্তিক নয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত