প্রথম অধ্যায় : শরীরচর্চা ও সুস্থজীবন
বহুনির্বাচনী
১. দেহের গঠন কাঠামো নিয়ে আলোচনা
ক. ফিজিওলোজি খ. এনাটমি
গ. সাইকোলোজি ঘ. শারীরিক শিক্ষা
২. শারীরিক সুস্থতার প্রধান বাহন হলো
ক. ব্যায়াম খ. বিনোদন
গ. ভ্রমণ ঘ. খেলাধুলা
৩. ফিজিওলোজি আলোচনা করে
ক. দেহের গঠন নিয়ে খ. অঙ্গপ্রত্যঙ্গের কাজ নিয়ে
গ. ঘুম নিয়ে ঘ. ক্লান্তি নিয়ে
৪. হ্যান্ড স্ট্যান্ড করতে হয় কীভাবে?
ক. মাথার ওপর ভর দিয়ে
খ. পায়ের ওপর ভর দিয়ে
গ. হাতের ওপর ভর দিয়ে
ঘ. সিট-আপের মাধ্যমে
৫. সরঞ্জাম ছাড়া যে সমস্ত ব্যায়াম করা হয় তাকে
i. সরঞ্জামহীন ব্যায়াম ii. ফ্রি হ্যান্ড ব্যায়াম
iii. ক্লাইম্বিং রোপ এক্সারসাইজ বলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬. শিক্ষামূলক বিনোদন কোনটি?
ক. টিভি দেখা খ. গাড়ি চালানো
গ. পাহাড়ে ওঠা ঘ. মাছ ধরা
৭. শরীরের গতি বৃদ্ধির জন্য যে ব্যায়াম করা হয়
ক. লড়ি নৃত্য খ. খেলাধুলা
গ. স্পিড এক্সারসাইজ ঘ. সিট আপ
৮. এবডোমিনাল এক্সারসাইজ বলতে বোঝায়
ক. হাতের ব্যায়াম খ. পায়ের ব্যায়াম
গ. চোখের ব্যায়াম ঘ. তলপেটের ব্যায়াম
৯. ভ্রমণের মাধ্যমে লাভ করা যায়
ক. চিত্তবিনোদন
খ. জ্ঞান
গ. শক্তি
ঘ. চিত্তবিনোদন ও জ্ঞান অর্জন
১০. হেডস্ট্যান্ড করতে শরীরের ভর কোথায় থাকে?
ক. হাতে খ. কপালে
গ. হাতে ও কপালে ঘ. মাথায়
১১. নৌকা বাইচ, সখা নৃত্য, বিজয় নৃত্য ও মানুষ পোতা এগুলো হলো
ক. ব্রতচারী নৃত্য খ. লড়ি নৃত্য
গ. আধুনিক নৃত্য ঘ. ক্ল্যাসিকাল নৃত্য
১২. ছয় থেকে আট ঘণ্টা ঘুমের প্রয়োজন কোন বয়সের জন্য?
ক. ৮-১১ বছরের খ. ১২-১৪ বছরের
গ. ৫-৭ বছরের ঘ. ১৫ বছরের ঊর্ধ্বে
১৩. রোমান রিং ও ক্লাইম্বিং রোপ হলো
ক. সরঞ্জামসহ ব্যায়াম খ. সরঞ্জামহীন ব্যায়াম
গ. গতির ব্যায়াম ঘ. পায়ের ব্যায়াম
১৪. শরীরের জীবকোষগুলোর ক্ষয় হয়
i. চলাফেরা
ii. খেলাধুলা
iii. কাজকর্ম করার ফলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৫. আবৃত্তি ও সংগীতের মধ্যে সুযোগ থাকে
ক. বিনোদনের
খ. প্রতিভা বিকাশের
গ. বিনোদনের ও প্রতিভা বিকাশের
ঘ. খেলাধুলার
১৬. সারি গান কোন ধরনের সংগীত?
ক. আধুনিক খ. রবীন্দ্র সংগীত
গ. লোক গীতি ঘ. দেশাত্মবোধক
উত্তর
১. খ, ২. ক, ৩. খ, ৪. গ, ৫. ক, ৬. ক, ৭. গ, ৮. ঘ, ৯. ঘ, ১০. গ, ১১. খ, ১২. ঘ, ১৩. ক, ১৪. ঘ, ১৫. গ, ১৬. গ
