‘বাংলাদেশ এখন আর গরির নয়, দেশের মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে। ২০৪০ সালে আমরা উন্নত রাষ্ট্রে পরিণত হব।’ গতকাল শুক্রবার বেলা ১১টায় নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী বাজারে মোরশেদ আলম শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের আয়োজিত এক লাকি কুপন ড্র অনুষ্ঠানে নোয়াখালী-২ আসনের সাংসদ ও বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলম প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন, ‘অতি শিগগির পদ্মা সেতু উদ্বোধন করা হবে। পদ্মা সেতু চালু হলে বাংলাদেশের অর্থনৈতিক চেহারাই পাল্টে যাবে। আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন, যেন তার নেতৃত্বে বাংলাদেশ আরও উন্নত ও সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোরশেদ আলম শপিং কমপ্লেক্সের পরিচালক সাইফুল আলম দিপু, মোরশেদ আলম শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি সেরা দশ কুপন বিক্রেতার (ব্যবসায়ী প্রতিষ্ঠান) মধ্য থেকে তিনজনকে ক্রেস্ট তুলে দেন। ১৫১ জন ক্রেতা কুপন ড্রতে বিজয়ী হন।
