নিউ ইয়র্কে বাংলা বইমেলা ২৮ থেকে ৩১ জুলাই

আপডেট : ২১ মে ২০২২, ০৮:৪৭ এএম

প্রতিবছরের মতো এবারও নিউ ইয়র্কে মুক্তধারা ফাউন্ডেশনের উদ্যোগে চার দিনব্যাপী ৩১তম বাংলা বইমেলার আয়োজন করা হয়েছে। আগামী ২৮, ২৯, ৩০ ও ৩১ জুলাই এই বইমেলা হবে। 

ঢাকায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩১তম নিউ ইয়র্ক বাংলা বইমেলায় বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে অভিবাসী লেখকদের প্রকাশিত সেরা বইয়ের জন্য শহীদ কাদরী পুরস্কার-২০২২। অভিবাসী লেখকদের প্রকাশিত বই আগামী ১৫ জুনের মধ্যে জমা দেওয়ার জন্য মুক্তধারা ফাউন্ডেশনের পক্ষ থেকে লেখকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। 

পুরস্কারের আর্থিক মূল্যমান ৫০০ মার্কিন ডলার। আগ্রহীরা তাঁদের বাংলা ভাষায় রচিত ও ২০২১ সালে প্রকাশিত যেকোনো একটি শিরোনামের বই পাঠাতে পারবেন। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিশিষ্ট লেখকদের সমন্বয়ে গঠিত একটি বিচারক প্যানেল পুরস্কারের জন্যে সেরা বইটি নির্বাচন করবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদ কাদরী পুরস্কার ২০২২-এ অংশগ্রহণের জন্য লেখককে অবশ্যই বাংলাদেশ ও ভারতের বাইরের কোনো দেশে অভিবাসী হতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত