বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি হারুন অর রশিদের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে কুমিল্লার দাউদকান্দি উপজেলার বাড়াগাঁও দারুল কুরআন কওমি মাদ্রাসায় খতমে কোরআন, মিলাদ, দোয়া ও তার কর্মময় জীবন নিয়ে আলোচনা সভা হয়।
আলহাজ মো. আইয়ুব খানের সভাপতিত্বে এবং স্থানীয় সাংবাদিক শরীফ প্রধানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ সংবাদপত্রশিল্প কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান। প্রধান সমন্বয়কের বক্তব্য দেন বাংলাদেশ সংবাদপত্রশিল্প কল্যাণ ফেডারেশনের সভাপতি বিল্লাল হোসেন (মন্টু)।
হারুন অর রশিদের বর্ণাট্য জীবনী নিয়ে আলোচনা করেন বাংলাদেশ সংবাদপত্র পরিবহন মালিক সমিতির সিনিয়র সহসভাপতি মিলন ভূঁইয়া। বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, এক্সপিড এনার্জি রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ আব্দুস সাত্তার, বিল্লাল হোসেন মন্টু, প্রথম আলোর মহিউদ্দিন রওনক, ইত্তেফাকের মারুফ, জাগরণের রিয়াদ শাহীন, দেশ রূপান্তরের আব্দুল হাকিম, নয়া দিগন্তের মির্জা হেলাল, সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, যুগান্তরের আবুল হাসান, সংবাদপত্র পরিবহন মালিক সমিতির সভাপতি আক্তার হোসেন রিন্টু, সহসভাপতি আশরাফ উদ্দিন মিলন, ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সহসভাপতি বেলাল হোসেন খান, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম। এ সময় দাউদকান্দিতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
