বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আবদুল হান্নান তুরস্ক সফর শেষে গত শুক্রবার দেশে ফিরেছেন। বিমানবাহিনীপ্রধান সস্ত্রীক এবং দুজন সফরসঙ্গীসহ গত ১৪ মে সরকারি সফরে তুরস্ক গমন করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এই তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, সফরকালে বিমানবাহিনীপ্রধান তুরস্কের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুর্কের সমাধি পরিদর্শন এবং পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। তুরস্ক অবস্থানকালে বাংলাদেশ বিমানবাহিনীপ্রধান Commander of Turkish Air Force General Hasan-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে পারস্পরিক দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন। সফরকালে বাংলাদেশ বিমানবাহিনীপ্রধান Turkish Aerospace Industriesmn সহ অন্যান্য সরকারি ও বেসরকারি সামরিক সরঞ্জামাদি প্রস্তুতকারক প্রতিষ্ঠান পরিদর্শন করেন। বিজ্ঞপ্তি
