যুবককে পিটিয়ে হত্যা

আপডেট : ২৩ মে ২০২২, ০১:২৯ এএম

পাবনার ঈশ্বরদী উপজেলায় চুরির অভিযোগ দিয়ে রাব্বি হোসেন চঞ্চলকে (১৮) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল রবিবার দুপুরে উপজেলার সাঁড়া ইউনিয়নের ইলশেমারি গ্রামে এ ঘটনা ঘটে। রাব্বি ঈশ্বরদীর মাঝদিয়া পুরাতন রেললাইন এলাকার জাহিদুল ইসলাম ঘোরতের ছেলে।

জাহিদুল ইসলামের দাবি, চুরির অভিযোগ দিয়ে শনিবার রাত ২টার দিকে ইলশেমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন মোড়ে শিহাব, ওহাবসহ স্থানীয় কয়েকজন আমার ছেলেকে মারধর করে। পরে সাঁড়া ইউপি চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার চৌকিদারের মাধ্যমে তাকে ইউনিয়নে ডেকে আনেন। ঈশ্বরদী থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, চোর সন্দেহে এলাকাবাসী রাব্বিকে ধরে পিটুনি দেয়। এক পর্যায়ে হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি নেওয়ার পথে তার মৃত্যু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত