তৃতীয় অধ্যায় : উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন
বহুনির্বাচনী
১. জীবের গঠনের একককে কী বলে?
ক. কোষ খ. টিস্যু
গ. অঙ্গ ঘ. শরীর
২. রবার্ট হুক কত সালে কোষ আবিষ্কার করেন?
ক. ১৫৬৫ খ. ১৬৬৫
গ. ১৭৬৫ ঘ. ১৮৬৫
৩. আবরণীবিহীন নিউক্লিয়াস পাওয়া যায় নিচের কোনটিতে?
ক. প্রকৃত কোষ খ. প্রাণী কোষ
গ. আদি কোষ ঘ. উদ্ভিদ কোষ
৪. নিউক্লিয়াসের উপস্থিতি বা অনুপস্থিতির ভিত্তিতে কোষকে কত ভাগে ভাগ করা যায়?
ক. ৮ খ. ৬
গ. ৪ ঘ. ২
৫. উদ্ভিদ ও প্রাণী কোষের পার্থক্য নিচের কোনটি?
ক. কোষ প্রাচীর খ. নিউক্লিয়াস
গ. সাইটোপ্লাজম ঘ. ক্রোমোজোম
৬. কয়টি অংশ নিয়ে প্রোটোপ্লাজম গঠিত?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
৭. কোষের কোন অংশটি প্রোটোপ্লাজমকে ঘিরে থাকে?
ক. কোষ প্রাচীর খ. কোষ গহ্বর
গ. কোষ ঝিল্লি ঘ. সাইটোপ্লাজম
৮ প্রোটোপ্লাজমের মধ্যে ভাসমান গোলাকার ঘনবস্তুকে কী বলে?
ক. সেন্ট্রোসোম খ. নিউক্লিয়াস
গ. প্লাস্টিড ঘ. কোষ ঝিল্লি
৯. নিচের কোন অঙ্গানুটিতে শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হয়?
ক. কোষ গহ্বর খ. মাইটোকন্ড্রিয়া
গ. প্লাস্টিড ঘ. নিউক্লিয়াস
১০. নিচের কোনটিতে প্লাস্টিড অনুপস্থিত?
ক. মানুষ খ. মস
গ. কাঁঠাল ঘ. জাম
উত্তর
১. ক, ২. খ, ৩. গ, ৪. ঘ, ৫. ক, ৬. খ, ৭. গ, ৮. খ, ৯. খ, ১০. ক
