অ্যাবরশন শব্দের ব্যবহার নিষিদ্ধ ফেইসবুকে

আপডেট : ২৩ মে ২০২২, ১১:৫২ পিএম

ফেইসবুক তার কর্মীদের জন্য একটি শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে। ফেইসবুকের নতুন নীতিমালা অনুসারে নিষিদ্ধ হওয়া শব্দটি ব্যবহারে করা যাবে না। মূলত ফেইসবুক কর্মীদের অভ্যন্তরীণ যোগাযোগের জন্য ওয়ার্কপ্লেস নামক একটি প্ল্যাটফর্ম রয়েছে। এই প্ল্যাটফর্মে অ্যাবরশন বা গর্ভপাত শব্দটি ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে ফেইসবুক। ফেইসবুক বলছে, ওয়ার্কপ্লেসে অ্যাবরশন বা গর্ভপাত শব্দটি ব্যবহার করলে ‘ঝুঁকির পরিমাণ বেড়ে যাচ্ছে’। পাশাপাশি এ ধরনের শব্দ ব্যবহারে একটা প্ল্যাটফর্মে ঝুঁকির পরিমাণ বেড়ে দ্বিগুণ হয়ে যেতে পারে বলে মনে করছে টেক জায়ান্টটি।

সংবাদমাধ্যম দ্য ভার্জের প্রতিবেদনে বলা হয়েছে, মেটাকর্মীদের বলেছে যে ওয়ার্কপ্লেসে অ্যাবরশন বা গর্ভপাত শব্দটির ব্যবহার করা যাবে না। এমনকি এ-সংক্রান্ত কোনো মতামত বা বিতর্ক ওয়ার্কপ্লেসে করতে পারবেন না ফেইসবুক কর্মীরা। এদিকে মেটার হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের ভাইস প্রেসিডেন্ট জানেলি গেল কর্মীদের বলেছেন, এটি হলো সব থেকে বিভাজনকারী টপিক। এই শব্দ নিয়ে কেউ আলোচনা করবেন না।

মেটার সিওও শেরিল স্যান্ডবার্গ বলছেন, গর্ভপাত হলো আমাদের অন্যতম মৌলিক অধিকার। সম্প্রতি নিজের ফেইসবুক পেজ থেকে শেরিল লিখেছেন, কখন মা হবেন, আর কখন হবেন না, সেই বিষয়টা নারীদের ওপরেই ছেড়ে দিতে হবে। এমন কিছু জিনিস রয়েছে, যেগুলো

নারীর স্বাস্থ্য এবং সাম্যের জন্য খুবই জরুরি। যদিও ফেইসবুকের এমন সিদ্ধান্ত ভালোভাবে নেননি কর্মীরা। গর্ভপাত শব্দটি আলোচনা করা নিয়ে মেটার কর্মীরা দুই অংশে বিভক্ত হয়ে গেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত