বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার জন্য অফিসার ক্যাডেটদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জনাব মো. তাজুল ইসলাম।
সোমবার বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ)-র ৮২তম দীর্ঘমেয়াদি কোর্সের অফিসার ক্যাডেটদের প্রশিক্ষণ সমাপনীর পাসিং আউট ডিনারে অংশ নিয়ে স্থানীয় সরকার মন্ত্রী এ আহ্বান জানান।
চট্টগ্রামের ভাটিয়ারিতে বিএমএর বঙ্গবন্ধু কমপ্লেক্সের ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত পাসিং আউট ডিনারে অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে অংশ নেন।
অনুষ্ঠানে বাংলাদেশ মিলিটারি একাডেমির কমান্ড্যান্ট মেজর জেনারেল এস এম কামরুল হাসান এবং স্থানীয় সামরিক-বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্থানীয় সরকার উন্নয়ন ও সমবায় মন্ত্রী তার বক্তৃতায় ক্যাডেটদের দেশপ্রেম, সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে উদ্বুদ্ধ করেন।
বিএমএর কমান্ড্যান্ট তাঁর বক্তৃতায় অফিসার ক্যাডেটদের দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে পেশাদারির সাথে নিজ নিজ কর্তব্য পালনের উপদেশ প্রদান করেন।
