আমাদের মধ্যে অনেকে ল্যাপটপে মুখ গুঁজে সারা দিন কাজ করেন। পাশাপাশি ঘরের নানা ধরনের কাজ তো রয়েছেই। ক্লান্ত অবস্থায় রাতে বিছানায় গিয়ে বালিশে মাথা ঠেকানোর পর কারও কারও শরীরে ব্যথা শুরু হয়ে যায়। কারও পায়ে ব্যথা বেশি হয়। কারও ঘাড়ব্যথা করে। একটু বেশি কাজের চাপ পড়লে পিঠে ব্যথা হতেই থাকে। শরীরে নানা ধরনের ব্যথা থেকে কীভাবে মুক্তি মিলতে পারে, তা বুঝে উঠতে উঠতে ব্যথা আরও বেড়ে যায়। ব্যথা সহ্য করতে না পেরে কেউ কেউ ব্যথানাশক ওষুধ খেয়ে ফেলেন বাধ্য হয়ে। তবে এ ধরনের ওষুধ নিয়মিত খেলে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে।
ব্যথা কমানোর সহজ ঘরোয়া উপায় অবশ্য আমাদের হাতের কাছেই রয়েছে। শুধু একটি মসলায় ব্যথা কমতে পারে। সেই মসলা হলো দারুচিনি। নিয়ম করে এটি খেলে সারা দিন ঘাড় নিচু করে কাজ করলেও কষ্ট হবে না। দারুচিনিতে রয়েছে নানা ধরনের উপকারী উপাদান। এতে ফাইবার, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেশিয়াম, ফসফরাস ও জিংক রয়েছে। এ ছাড়া রয়েছে নানা ধরনের অ্যান্টি-অক্সিডেন্টও।
যেভাবে খাবেন দারুচিনি
রান্নায় দারুচিনি ব্যবহার করা হয়ে থাকে। আলাদা করে সাধারণত এটি নিয়মিত খাওয়া হয়ে ওঠে না। নিয়ম করে দারুচিনি খেতে হলে এক কাপ চায়ে মিশিয়ে খেতে পারেন। তাতে খানিকটা আরাম মিলবে। প্রতিদিন সকালে কয়েক ফোঁটা লেবুর রস আর দারুচিনি গুঁড়ো মিশিয়ে চা খান। ধীরে ধীরে কমতে থাকবে ব্যথার সমস্যা।
