গুজবের জবাবে ‘বেঁচে আছি’ বললেন হানিফ সংকেত

আপডেট : ২৫ মে ২০২২, ০১:১৩ পিএম

মঙ্গলবার রাতে হানিফ সংকেতের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এর জবাবে নন্দিত উপস্থাপক, লেখক ও নাট্যকার বললেন, ‘আমি বেঁচে আছি’।

হানিফ সংকেতকে নিয়ে এ গুজবে দুশ্চিন্তায় পড়ে যান তার অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা। তাদের আশ্বস্ত করতে বুধবার সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমি যদি মরেই যেতাম তাহলে আপনার সঙ্গে কথা বলছি কীভাবে? আমি মরিনি। বেঁচে আছি।’

হানিফ সংকেত আরও বলেন, ‘গুজবটি ছড়ানোর পর থেকে আমি, আমার পরিবার, আত্মীয় স্বজন, অফিসের লোকজন সবাই একটা হয়রানির মধ্যে পড়েছে। ভিউ বাড়ানোর জন্য এসব গুজব ছড়ায় কিছু মানুষ। ’

বিষয়টি নিয়ে নিজের ফেসবুকে বিস্তারিত লিখবেন বলেও জানিয়েছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত