টেস্ট অধিনায়ক মুমিনুল হকের ব্যর্থতার মিছিল থামছেই না। কালও ফিরলেন শূন্য করে। শেষ ১৬ ইনিংসে যে রানই পাচ্ছেন না। মাত্র দুবার পৌঁছাতে পেরেছেন তিনবার দু’অঙ্কে। একরকম নেতৃত্ব কোটাতেই যেন টিকে যাচ্ছেন দলে। তাই প্রশ্ন উঠল তার বিশ্রাম নিয়ে। তবে সাকিব আল হাসান মুমিনুলের পক্ষে। বিশ্রামের দরকার নেই বরং তাকে সমর্থন দিয়ে যেতে চান। এমনকি মুমিনুল ছাড়া টেস্টে এই মুহূর্তে কোনো অধিনায়কও দেখছেন না সাকিব, ‘একজন অধিনায়কের জন্য এই সময়টা অবশ্যই কঠিন। তবে আমাদের কাজ হলো কীভাবে আমরা ওকে সমর্থন করছি। কারণ, এই সময়ে টেস্টের যে অবস্থা মুমিনুলের চেয়ে ভালো অপশন অধিনায়ক হিসেবে নেই। তো একটা ভালো ইনিংস ওকে পুরোপুরি বদলে দিতে পারে।’
×
