আখাউড়ায় আইনমন্ত্রী

পদ্মা সেতু বিএনপির সহ্য হচ্ছে না

আপডেট : ২৮ মে ২০২২, ০২:৪৬ এএম

পদ্মা সেতু বিএনপির সহ্য হচ্ছে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার জনগণের অর্থায়নে স্বপ্নের পদ্মা সেতু বানাতে পেরেছে সেটা উনাদের (বিএনপি) সহ্য হচ্ছে না। সে জন্য হিংসায় তারা এসব অপপ্রচার করছে। বিএনপি মিথ্যা কথা বলতে এবং সন্ত্রাস করতে অভ্যস্থ। বাংলাদেশের কিছু ভালো হোক এটা তারা চায় না।’ 

গতকাল শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার রাজাপুর এলাকায় আশ্রয়ণ প্রকল্পের নির্মাণকাজ পরিদর্শনে এসে ‘পদ্মা সেতু থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হচ্ছে’Ñ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘প্রকল্পের অনিয়মে যাদেরকে জড়িত দেখা গেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আরও যদি কেউ জড়িত থাকে অথবা বাংলাদেশের যেকোনো জায়গায় এই আশ্রয়ণ প্রকল্প নিয়ে কেউ যদি দূর্নীতি করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আজমপুর এবং চানপুর এলাকায় নির্মাণাধীন আশ্রয়ণ প্রকল্পের নির্মাণকাজ পরিদর্শন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত