হজ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকের শাখা আজ শনিবার খোলা রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল শুক্রবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন বিভাগের মহাব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত সার্কুলারটি দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) কাছে পাঠানো হয়েছে।
এতে বলা হয়েছে, সুষ্ঠুভাবে হজ ব্যবস্থাপনার স্বার্থে হজ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকের প্রধান প্রধান শাখাসহ জেলা ও উপজেলা পর্যায়ের প্রয়োজনীয় সংখ্যক শাখা পূর্ণ দিবস খোলা রাখতে হবে।
উল্লেখ্য, আসছে ৫ জুন থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট।
