‘সেবা ও মানবতার কল্যাণে’-স্লোগান নিয়ে যাত্রা শুরু করল বিশ্বমানের চিকিৎসা সুবিধা নিয়ে বি এন কে হসপিটাল লিঃ। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ডা. এজাজুল ইসলামের হাত ধরে যাত্রা শুরু করেছে এই হাসপাতালটি।
সম্প্রতি রাজধানীর মালিবাগ মোড় সংলগ্ন শান্তিবাগে এই হাসপাতালটি চালু হয়েছে। এ সময় হাসপাতালটির উদ্বোধন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
৬ তলা বিশিষ্ট হাসপাতালটিতে স্থাপন করা হয়েছে অত্যাধুনিক উন্নত মানের অপারেশন থিয়েটার। পরিচালনা কমিটির সদস্য বেগম মরিয়ম সুলতানা জানান, প্রতিটি ইউনিটে রয়েছে উন্নত প্রযুক্তির চিকিৎসা যন্ত্রপাতি। রয়েছে বিশেষজ্ঞ চিকিৎসক এবং দক্ষ নার্স ও কর্মী।
