আলমেরিয়ার কৃষি মডেলে দেশে উন্নয়ন সম্ভব : বাণিজ্যমন্ত্রী

আপডেট : ২৮ মে ২০২২, ১১:৩২ পিএম

স্পেনের আলমেরিয়ার কৃষি মডেল বাংলাদেশে প্রয়োগ করে টেকসই কৃষিভিত্তিক উন্নয়ন সফল করা সম্ভব বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

তিনি বলেছেন, স্পেনের এক সময়ের দরিদ্র প্রদেশ আলমেরিয়ার কৃষির উন্নয়ন বাংলাদেশের জন্য অনুকরণীয় হতে পারে। স্পেনের আলমেরিয়া প্রদেশ কৃষি খাতকে উন্নত করার জন্য একটি মডেল নির্বাচন করে তা বাস্তবায়ন করে সফল হয়েছে ও বিশ্বের মধ্যে দৃষ্টান্ত স্থাপন করেছে। আলমেরিয়ার কৃষি সফলতা বিশ্বের কাছে একটি মডেল। বাংলাদেশের মাটি খুবই উর্বর ও কৃষির জন্য উপযোগী। কৃষিতে আমাদের বিপুল সম্ভাবনা রয়েছে। আমরা আলমেরিয়ার কৃষির এ মডেল বাংলাদেশে বাস্তবায়নের মাধ্যমে সফল হতে পারি।

গত মঙ্গলবার স্পেনের বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল উইং ও স্পেনের আলমেরিয়া চেম্বার অব কমার্সের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত