যুবদল-ছাত্রদলের পৃথক সমাবেশ মিছিলের চেষ্টা

আপডেট : ২৯ মে ২০২২, ০২:২৪ এএম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যার হুমকি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বরিশালে পৃথকভাবে বিক্ষোভ সমাবেশ করেছে যুবদল ও ছাত্রদল।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বেলা ১১টায় নগরের সদর রোডের জেলা ও মহানগর বিএনপিদলীয় কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বরিশাল মহানগর যুবদলের সভাপতি অ্যাডভোকেট আখতারুজ্জামান শামীমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপি আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব অ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদ, জেলা সদস্য সচিব অ্যাডভোকেট আখতার হোসেন মেবুল, জেলা দক্ষিণ যুবদল সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম তছলিম উদ্দিন, ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান, মহানগর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাজহারুল ইসলাম জাহান, জেলা সহ-সভাপতি সালাউদ্দিন নাহিদ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু, মহানগর যুবদল সহ-সভাপতি কামরুল হাসান রতন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত