সংবাদকর্মীরা লাঞ্ছিত, বিএনপির দুঃখ প্রকাশ

আপডেট : ২৯ মে ২০২২, ০২:২৪ এএম

রাজশাহীতে মহানগর ও জেলা বিএনপির সমাবেশে বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীদের লাঞ্ছিত করার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে স্থানীয় বিএনপি। গত শুক্রবার রাতে রাজশাহী মহানগর বিএনপির সদস্য সচিব মো. মামুন-অর-রশিদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই দুঃখ প্রকাশ করা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘২৬ মে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহানগর ও জেলা বিএনপি নগরের ভুবনমোহন পার্কে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। সমাবেশ চলাকালে কয়েকটি টিভি চ্যানেলের সাংবাদিকের সঙ্গে সমাবেশে আগত নেতাকর্মীদের ভুল বোঝাবুঝির কারণে যে অনাকাক্সিক্ষত ঘটনা ঘটেছে, তার জন্য মহানগর বিএনপি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকেলে নগরীর  ভুবনমোহন পার্ক এলাকায় জেলা ও মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। টেলিভিশন চ্যানেলের কয়েকজন ক্যামেরাম্যান এই ভিডিও ধারণ করতে গেলে বিএনপির নেতাকর্মীরা সাংবাদিকদের ওপর চড়াও হন। সাতজন ক্যামেরাম্যান লাঞ্ছিত হন। পরে সাংবাদিকরা সমাবেশ বর্জন করে সেখান থেকে চলে যান। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত