পুকুরে ডুবে ঢাবি ছাত্রের মৃত্যু

আপডেট : ৩০ মে ২০২২, ০১:৪২ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের পুকুরে ডুবে পলাশ আহমেদ নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার দুপুরে পুকুরে গোসল করতে নেমে মারা যান তিনি। বিশ^বিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী পলাশ জহুরুল হক হলের ৩১৪ নম্বর কক্ষে থাকতেন। তার গ্রামের বাড়ি জামালপুরের মাদারগঞ্জে।

হলের শিক্ষার্থীরা জানিয়েছেন, সকালে ছাত্রলীগের মানববন্ধন থেকে ফিরে পলাশ ও তার বন্ধু মাফি দুপুর সাড়ে ১২টার দিকে পুকুরে গোসল করতে নামেন। হলের মেইন বিল্ডিংয়ের ঘাট পুকুরে ডুবে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

সময় পাড়ের প্রায় কাছাকাছি গিয়ে হঠাৎ করে ডুবে যান পলাশ। তাকে ডুবতে দেখে আশপাশের শিক্ষার্থীরা ছুটে আসেন। প্রায় ১০ মিনিটের মতো খুঁজে তাকে পাওয়া যায়।

তারা জানান, ঘটনার পর হলের শিক্ষার্থী ও প্রশাসন থেকে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে কল করা হলেও সেটি পৌঁছাতে প্রায় ৩০ মিনিটের বেশি সময় নেয়। অ্যাম্বুলেন্স আসতে দেরি হওয়ায় হলের সাবেক ভিপি সাইফুল্লাহ আব্বাসী অনন্ত ও তার সহযোগীরা মিলে বাইকে করে পলাশকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের আইসিউতে প্রায় দেড় ঘণ্টা রাখার পর বেলা আড়াইটার দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিকেল ৫টার দিকে হলের মাঠে ওই পলাশের জানাজা হয়। সেখানে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান, হল প্রাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ রহিমসহ শিক্ষার্থীরা।

জানাজা শেষে উপাচার্য সাংবাদিকদের বলেন, ‘এই মৃত্যু মেনে নেওয়া যায় না। আমি তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত