৪ দিনে বন্ধ হলো ১১৪৯ অবৈধ ক্লিনিক-হাসপাতাল

আপডেট : ৩১ মে ২০২২, ০২:৪৮ এএম

লাইসেন্স না থাকায় গত চার দিনে সারা দেশে বন্ধ করে দেওয়া হয়েছে ১ হাজার ১৪৯টি বেসরকারি হাসপাতাল-ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংক। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে অভিযান চালিয়ে এসব অবৈধ প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত রবিবার বন্ধ হওয়া প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৮৮২টি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিভাগে বন্ধ করা হয়েছে ২৮৬টি প্রতিষ্ঠান। যেখানে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ১৩টি প্রতিষ্ঠান রয়েছে। ঢাকার বাইরে বন্ধ করা ৮৬৩টি প্রতিষ্ঠানের মধ্যে চট্টগ্রামে ২৮৬টি, রাজশাহীতে ১৩৫টি, রংপুরে ১৪টি, ময়মনসিংহে ১২১টি, বরিশালে ৬৫টি, সিলেটে ৩৫টি এবং খুলনায় রয়েছে ৩০৩টি।

এর আগে গত ২৬ মে ৭২ ঘণ্টার মধ্যে দেশের সব অনিবন্ধিত হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে স্বাস্থ্য অধিদপ্তর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত