প্রধান বিচারপতি বললেন

মামলাজট নিরসনে পদক্ষেপ নেওয়া হচ্ছে

আপডেট : ৩১ মে ২০২২, ০২:৪৯ এএম

বিচার বিভাগ শক্তিশালী থাকলে গণতন্ত্র শক্তিশালী হবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তিনি বলেছেন, মামলাজট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিচারকদের নানা দিক নির্দেশনা দেওয়া হচ্ছে। বিচার বিভাগ শক্তিশালী করতে সবাই মিলে কাজ করতে হবে।

গতকাল সোমবার প্রধান বিচারপতির সঙ্গে আইন, আদালত, সংবিধান ও মানবাধিকারবিষয়ক সাংবাদিকদের শীর্ষ সংগঠন ল রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) নতুন কমিটির সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি।

প্রধান বিচারপতি বলেন, ‘আদালত প্রাঙ্গণে আসা বিচারপ্রার্থীদের সমস্যা  সমাধানে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি আদালতে বিচারপ্রার্থী জনগণের জন্য আলাদা শেড স্থাপনে পরিকল্পনা নেওয়া হয়েছে, যেন আদালতে আসা মানুষজন এই অঙ্গনকে নিজের মনে করেন।’ বিচার বিভাগকে শক্তিশালী করতে গণমাধ্যমকর্মীদের গঠনমূলক প্রতিবেদন প্রকাশের পরামর্শ দেন প্রধান বিচারপতি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত