প্রকৌশলে গুচ্ছের ভর্তির আবেদন শুরু ৬ জুন

আপডেট : ০২ জুন ২০২২, ০২:৩২ এএম

প্রকৌশলে গুচ্ছের অধীনে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে আগামী ৬ জুন। আগ্রহী পরীক্ষার্থীরা আবেদন করতে পারবেন ১৯ জুন বিকেল ৫টা পর্যন্ত। ভর্তি পরীক্ষা হবে ৬ আগস্ট।

প্রকৌশল গুচ্ছ ভর্তি পরীক্ষা উপলক্ষে গঠিত কমিটির সভাপতি অধ্যাপক ড. কে. এম আজহারুল হাসান এবং সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মাদ আবু ইউসুফের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে গতকাল বুধবার এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষাসংক্রান্ত ওয়েবসাইট  https://www.admissionckruet. ac.bd/ এই লিঙ্কে আবেদন করা যাবে। আগামী ৪ জুলাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। প্রকৌশল গুচ্ছে গতবারের চেয়ে এবার আসন বেড়েছে ৩০টি। ২০২১-২২ শিক্ষাবর্ষে তিন বিশ্ববিদ্যালয়ে আসন থাকবে ৩ হাজার ২৩১টি, যা গতবার ছিল ৩ হাজার ২০১টি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত