ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠেছেন ইগা সোয়ানটেক। বিশ্বের এক নম্বর টেনিস তারকা স্ট্রেট সেটে হারিয়েছেন দারিয়া কাসাতকিনাকে। মাত্র ১ ঘণ্টা ৪ মিনিটের ম্যাচের ফল ৬-২, ৬-১। এই নিয়ে টানা ৩৪টি ম্যাচ জিতলেন ২০ বছরের পোল্যান্ড টেনিস খেলোয়াড়। কিংবদন্তি সেরেনা উইলিয়ামস এর আগে টানা ৩৪টি ম্যাচ জিতেছিলেন। ফাইনাল জিতলে তাকে ছাড়িয়ে যাবেন ২০২০ সালে ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন সোয়ানতেক। ফাইনালে তিনি খেলবেন মার্টিনা ত্রেভিসান এবং কোকো গফের লড়াইয়ে বিজয়ীর সঙ্গে। এদিকে আজ রাফায়েল নাদাল নিজের ৩৬তম জন্মদিনে সেমিফাইনাল খেলবেন আলেকজান্ডার ভেরেভের বিপক্ষে। জার্মানির ৬ ফুট ৬ ইঞ্চির টেনিস খেলোয়াড় বলেছেন, ‘হতে পারে আমি গ্র্যান্ড সø্যামে নাদালকে হারাতে পারিনি। কিন্তু হারানোর খুব কাছে পৌঁছে গিয়েছিলাম। অন্য প্রতিযোগিতায় তাকে হারিয়েছি। তার বিরুদ্ধে খেলা নিঃসন্দেহে কঠিন। আশা করছি কোয়ার্টার ফাইনালে যে খেলা খেললাম সেটাই শুক্রবার খেলতে পারব।’ ইন্টারনেট
×
