নেইমারের জোড়া

আপডেট : ০৩ জুন ২০২২, ০১:২০ এএম

কাতার বিশ্বকাপের প্রস্তুতিটা ভালোভাবে শুরু করল ব্রাজিল। টোকিওতে সিউল বিশ্বকাপ স্টেডিয়ামে গতকাল নেইমারের জোড়া গোলে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ব্রাজিল ৫-১ গোলে হারিয়েছে দক্ষিণ কোরিয়াকে। নেইমার দুটি গোলই করেন পেনাল্টি থেকে। সেলেকাওদের বাকি তিন গোল করেন রিচার্লিসন, ফিলিপে কুতিনহো ও গ্যাব্রিয়েল জেসুস।

ম্যাচে ব্রাজিলের আধিপত্য স্পষ্ট পরিসংখ্যানেও। পুরো ম্যাচে ৫৯ শতাংশ বল দখলে রেখে গোলের জন্য মোট ২৫টি শট নেয় তারা। ম্যাচের সপ্তম মিনিটে রিচার্লিসনের গোলে এগিয়ে যায় ব্রাজিল। তবে ৩১ মিনিটে হোয়াং উই-হো গোল করে সমতা ফেরান। বক্সে প্রতিপক্ষের চ্যালেঞ্জে সান্দ্রো পড়ে গেলে পেনাল্টির আবেদন করেন ব্রাজিলের খেলোয়াড়রা। তাতে সাড়া না দিয়ে খেলা চালিয়ে যান রেফারি। পরে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান। সফল স্পটকিকে দলকে এগিয়ে নেন নেইমার। ৫৪ মিনিটে সান্দ্রো বক্সের ভেতর ফাউলের শিকার হলে আবারও ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিক থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন নেইমার। ব্রাজিলের জার্সিতে নেইমারের গোলসংখ্যা দাঁড়াল ৭৩-এ। কিংবদন্তি পেলের চেয়ে চার গোলে পিছিয়ে আছেন নেইমার। ২০২০’র অক্টোবরের পর আবারও জাতীয় দলের হয়ে ম্যাচে একের অধিক গোল করলেন নেইমার। ২০২০’র অক্টোবরে পেরুর বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন তিনি। আগামী সোমবার জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ইন্টারনেট

×
সর্বশেষ সর্বাধিক পঠিত