ঘোষণা না দিয়ে ২ লাখ ৩০ হাজার ৫০০ ডলার নিয়ে যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করে ঢাকা কাস্টম হাউজ। তারা হলো বাংলাদেশি নাগরিক মাহমুদা ফিরোজ ও তুরস্কের নাগরিক মেহমেত রেমজি।
বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) আসলাম উদ্দিন জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইনসের (ইকে ৫৮৭) একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টা করেন মাহমুদা ফিরোজ।
তিনি আরও জানান, একই দিন রাত সাড়ে ৯টার বিমা নবন্দরে ২ লাখ ডলারসহ মেহমেত রেমজি নামে তুরস্কের ওই নাগরিককে আটক করা হয়।
