বসুন্ধরা চক্ষু হাসপাতাল

অপথ্যালমিক ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন

আপডেট : ০৪ জুন ২০২২, ০১:৩২ এএম

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকাসহ দেশের চক্ষু রোগীদের চিকিৎসাসেবার মান আরও উন্নয়ন করার লক্ষ্যে একটি অত্যাধুনিক অপথ্যালমিক ডায়াগনস্টিক সেন্টার স্থাপন করেছে বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। গতকাল শুক্রবার সকালে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান সেন্টারটির উদ্বোধন করেন। উদ্বোধনের পর তিনি সেন্টারটির কার্যক্রম পরিদর্শন করেন। এসময় তিনি পর্যায়ক্রমে বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের চিকিৎসাসেবা ও গবেষণার মান বাড়ানোর ওপর জোর দেন। একই সঙ্গে সব ধরনের সহায়তার আশ্বাসও দেন।

অপথ্যালমিক ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধনের মাধ্যমে রোগীদের আগের তুলনায় আরও উন্নত সেবা দেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. সালেহ।

উদ্বোধনী অনুষ্ঠানে বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. সালেহ আহমেদ, বসুন্ধরা গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার এ. কে. শামিম, ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ বসুন্ধরার মহাপরিচালক মুফতি আরশাদ রহমানি, বসুন্ধরা গ্রুপের মিডিয়া উপদেষ্টা মোহাম্মদ আবু তৈয়ব, বসুন্ধরা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা মাহবুবুর রহমান (তুহিন), মো. নাজমুল আলম ভুঁইয়া, মেজর মো. মাহবুবুল ওয়াদুদ (অব.), বাংলানিউজ টোয়েন্টিফোর.কমের সম্পাদক জুয়েল মাজহারসহ বসুন্ধরা গ্রুপের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত