জি এম কাদের বললেন

দুর্নীতিবাজদের ঘৃণা করতে হবে

আপডেট : ০৪ জুন ২০২২, ০১:৩৪ এএম

দুর্নীতিবাজদের ঘৃণা করতে হবে, সমাজকে এগিয়ে নিতে হবে বলে মন্তব্য করেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের। তিনি বলেন, ‘গুণিজনদের সম্মান না করলে যেমন সমাজে গুণিজন তৈরি হয় না, তেমনি সৎ ও আদর্শবানদের সম্মান না করলে সমাজে সৎ ও আদর্শবান তৈরি হয় না।’

গতকাল শুক্রবার উত্তরা কালচারাল সোসাইটির (ইউসিএস) ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রোগ্রামে একুশে পদকপ্রাপ্ত, উপমহাদেশের বিখ্যাত কণ্ঠশিল্পী খুরশিদ আলমকে সংবর্ধনা দেয় ইউসিএস।

জি এম কাদের বলেন, ‘দুর্নীতিবাজদের সম্মান করলে সমাজ দুর্নীতিবাজে ছেয়ে যাবে। তাই দুর্নীতিবাজদের ঘৃণা করতে হবে। দুর্নীতিবাজ ও দুর্বৃত্তায়নে জড়িত তাদের ঘৃণা করলেই সমাজ থেকে দুর্নীতি ও দুর্বৃত্তায়ন বিদায় নেবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত