Learning English

আপডেট : ০৪ জুন ২০২২, ১১:০৭ পিএম

কিছু সহজ কাঠামোর বাক্য আয়ত্ত করার মাধ্যমেই আমরা স্বতঃস্ফূর্ত ইংরেজিতে কথা বলতে পারি। আজ আমরা How was + (noun) গঠনের বাক্যের বিভিন্ন ব্যবহারের মাধ্যমে দৈনন্দিন জীবনের কথোপকথনে এর কীরূপ ব্যবহার হতে পারে তা জানব।

How was + (noun)

‘how was’ ব্যবহারের মাধ্যমে বক্তা অতীতে ঘটা কোনো ঘটনা বা বিষয় সম্পর্কে অপর ব্যক্তির মত জানতে চায়।

Examples

 

1. How was your meeting?

তোমার মিটিং কেমন হলো?

2. How was your doctor’s appointment?

ডাক্তারের সঙ্গে তোমার সাক্ষাৎকার কেমন হলো?

3. How was the birthday party?

জন্মদিনের অনুষ্ঠান কেমন হলো?

4. How was lunch?

দুপুরের খাওয়া কেমন হলো?

5. How was the airplane ride?

উড়োজাহাজে ভ্রমণ কেমন ছিল?

6. How was vacation?

ছুটি কেমন কাটল?

7. How were your parents?

তোমার বাবা-মা কেমন ছিলেন?

8. How were roads when you drove home??

তুমি বাড়িতে যখন গাড়ি চালিয়ে আসছিলে তখন রাস্তা কেমন ছিল?

9. How were people acting after what happened?

যা ঘটল তারপর জনগণ কেমন প্রতিক্রিয়া দেখাল?

10. How were holidays with the family

পরিবারের সঙ্গে তোমার ছুটির দিন কেমন ছিল?

×
সর্বশেষ সর্বাধিক পঠিত