চাকরি

আপডেট : ০৪ জুন ২০২২, ১১:০৯ পিএম

খুলনা বিশ্ববিদ্যালয়

পদ ও যোগ্যতা : স্টেনোগ্রাফার ১ জন। বেতনক্রম : ১২৫০০-৩০২৩০ টাকা। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর ৬ জন। বেতনক্রম : ১১০০০-২৬৫৯০ টাকা।

সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছর। বয়স, শিক্ষাগত যোগ্যতা, আবেদন ফরম ও অন্য দরকারি সব তথ্য পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং রেজিস্ট্রারের দপ্তরে। বিশ্ববিদ্যালয়ের (http://ku.ac.bd/career/) এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। পূরণ করা কপি প্রিন্ট দিয়ে অন্য কাগজপত্রসহ তিন সেট ডাক বা কুরিয়ারে বা সরাসরি অফিস চলাকালীন পর্যন্ত রেজিস্ট্রার, খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা এই ঠিকানায় আবেদন জমা দেওয়া যাবে ৯ জুন, ২০২২ পর্যন্ত।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ২২ মে ২০২২, পৃষ্ঠা ৬

ময়মনসিংহ পল্লীবিদ–্যৎ সমিতি-২

পদ ও যোগ্যতা : ড্রাইভার ২ জন (কম বেশি হতে পারে)। সাবলীলভাবে বাংলা পড়া ও লেখা এবং ইংরেজি শব্দ ও সংখ্যা পড়ার জ্ঞানসম্পন্ন। পবিস বেতনক্রম : ১৬৬০০-৪১৯৫০ টাকা ও অন্যান্য ভাতা।

বয়স সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৪৫ বছর। আবেদনের শেষ তারিখ ৯ জুন ২০২২ অফিস চলাকালীন পর্যন্ত। আবেদনসহ অন্য দরকারি তথ্য পাওয়া যাবে ময়মনসিংহ পল্লীবিদ্যুৎ সমিতি-২-এর এই (career.islamibankbd.com) এবং বাংলাদেশ পল্লীবিদ্যুতায়ন বোর্ডের এই http://pbs2mymensingh.gov.bd) ওয়েবসাইটে।

যোগাযোগ : ময়মনসিংহ পল্লীবিদ্যুৎ সমিতি-২, ভালুকা, ময়মনসিংহ।

সূত্র : কালের কণ্ঠ, ২৩ মে ২০২২, পৃষ্ঠা ১২

 

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড

পদ ও যোগ্যতা : সিকিউরিটি গার্ড (অস্থায়ী)। পদসংখ্যা নির্দিষ্ট নয়। এসএসসি বা সমমান পাস। অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের অগ্রাধিকার। শারীরিকভাবে উপযুক্ত এবং উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৫ ইঞ্চি। আনসার সদস্যদের বেলায় তিন বছরের অভিজ্ঞতা। ৩০ মে ২০২২ তারিখে বয়স সর্বোচ্চ ৩০ বছর। বেতন-ভাতা : ব্যাংকের বিদ্যমান বেতন কাঠামো অনুসারে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এই www.reb.gov.bd) ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন পাঠানোর শেষ তারিখ ৩০ মে ২০২২ পর্যন্ত।

ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড সিএইচআরও, হিউম্যান রিসোর্সেস উইং, ইসলামী ব্যাংক টাওয়ার, ৪০ দিলকুশা বা/এ, ঢাকা এই ঠিকানায় ডাক বা কুরিয়ারে অনলাইনে পাঠানো আবেদনের প্রিন্ট কপি পাঠানো যাবে ১২ জুন ২০২২ অফিস চলাকালীন পর্যন্ত।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ১০ মে ২০২২, পৃষ্ঠা ৭

×
সর্বশেষ সর্বাধিক পঠিত