কিছু সহজ কাঠামোর বাক্য আয়ত্ত করার মাধ্যমেই আমরা স্বতঃস্ফূর্ত ইংরেজিতে কথা বলতে পারি। আজ আমরা Are you trying to + (verb) গঠনের বাক্যের বিভিন্ন ব্যবহারের মাধ্যমে দৈনন্দিন জীবনের কথোপকথনে এর কীরূপ ব্যবহার হতে পারে তা জানব।
Are you trying to + (verb)
Are you trying to + (verb) গঠনের বাক্য ব্যবহারের মাধ্যমে বক্তা অপর ব্যক্তিকে তাদের চেষ্টাকৃত আচরণ সম্পর্কে জানতে চায়। এই আচরণ বা কাজ হতে পারে মানসিক বা শারীরিক যেকোনোটাই।
Examples
1. Are you trying to manage your money?
তুমি কি তোমার অর্থের ব্যবস্থা করার চেষ্টা করছ?
2. Are you trying to memorize that song?
তুমি কি গানটি মুখস্ত করার চেষ্টা করছ?
3. Are you trying to offer your help?
তুমি কি তোমার সহযোগিতা প্রদানের চেষ্টা করছ?
4. Are you trying to use your new phone?
তুমি কি তোমার নতুন ফোন ব্যবহারের চেষ্টা করছ?
5. Are you trying to pretend like it never happened?
তুমি কি এমন ভাব দেখাতে চাচ্ছ যে এটা ঘটেইনি?
6. Are you trying to remain calm??
তুমি কি শান্ত থাকার চেষ্টা করছ?
7. Are you trying to remember her name?
তুমি কি তার (স্ত্রী) নাম স্মরণে আনার চেষ্টা করছ?
8. Are you trying to reflect on the past?
তুমি কি অতীত প্রতিফলিত করার চেষ্টা করছ?
9. Are you trying to switch flights?
তুমি উড়োজাহাজ যাত্রা পরিবর্তন করতে চাচ্ছ?
